ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন কাল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ৫ নভেম্বর ২০২৬
খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন কাল
আখাউড় খড়মপুরে হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) ওরফে কল্লা শহীদ মাজার। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) ওরফে কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির নির্বাচন  শুক্রবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত চলবে ভোট গ্রহণ।

এদিকে, মাজার পরিচালনা কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে  ব‍্যাপক উৎসাহ  উদ্দীপনা  তৈরি হয়েছে। সেইসাথে মাজারের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা, ভক্তদের সেবার মান বৃদ্ধি এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে ভোটাররা নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় আছেন। 

প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে  হযরত শাহ ছৈয়দ আহমদ গেছুদারজ (র:) প্রকাশ্য শাহপীর কল্লা শহীদের এ মাজারটি। এর পরিচালনা ও ব্যবস্থাপনায় মাজার কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই কমিটির নেতৃত্ব নির্বাচনে এবার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে বেশ আগ্রহ।  আগামী দিনের নেতৃত্ব কারা দিচ্ছেন কদের হাতে থাকবে মাজারের পরিচালনার দায়িত্ব এ নিয়ে  নিয়ে চলছে সর্বমহলে আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খড়মপুর গ্রামটি সাতটি পাড়ায় বিভক্ত। এই সাতটি পাড়া থেকে তিনজন করে মোট ২১ জন সদস্য নির্বাচিত করবেন ভোটাররা। আর এই নির্বাচনে সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোটার সংখ্যা রয়েছে প্রায় এক হাজার ১০০ জন। ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

গত ২২ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা আরও গতি পেয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

মাজারের উন্নয়ন, ধর্মীয় পরিবেশের রক্ষণাবেক্ষণ, সেবামূলক কার্যক্রম ও কমিটির দায়িত্বশীল পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাদের প্রচারণায়। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা নানা কৌশলে যোগাযোগ করছেন। তবে সাধারণ ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও অতীত কর্মকান্ডের চুলচেরা বিশ্লেষণ করছেন। কারণ মাজার কমিটির নির্বাচন শুধু একটি কমিটি গঠনের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক প্রত্যাশা। মাজারের পরিচ্ছন্নতা, দর্শনার্থীদের সুবিধা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচিত কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তারা সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করতে চান।

এদিকে এবারও নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন সাংবাদিক কাজী হান্নান খাদেম। তিনি কাজী পাড়া থেকে প্রার্থী হয়েছেন। এর আগেও তিনি মাজার পরিচালনা কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন।

মো: জাহাঙ্গীর আলম বলেন, মাজার পরিচালনা কমিটির অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এবারের মতো এতো উৎসবমুখর  দেখিনি। এই এলাকায় প্রবেশ করতেই বুঝা যাচ্ছে জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে।

ভোটার তাশরিফ খাদেম বলেন, এবার প্রথম ভোটার হয়েছি। মাজার পরিচালনা কমিটির নির্বাচনে ভোট দেব খুবই ভালো লাগছে। আমরা চাই ভালো ও দক্ষ লোকরা এগিয়ে আসুক। যার দ্বারা এখানকার উন্নয়ন হবে তাকে ভোট দেব।

নির্বাচনের প্রার্থী সাংবাদিক কাজী হান্নান খাদেম বলেন, “আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

মো. রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) বলেন, এই নির্বাচনে সাধারণ ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। ভোটাররাও বেশ আন্তরিক। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও রিটার্নিং কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বলেন, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ভোট গ্রহণ চলবে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!