ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজাপুরে ইয়াবাসহ যুবদলের নেতাসহ দুইজন গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ৭ অক্টোবর ২০২৬
রাজাপুরে ইয়াবাসহ যুবদলের নেতাসহ দুইজন গ্রেপ্তার
রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল ও মো. কামাল হোসেন নয়ন। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলা সদরের জালিয়াবাড়ি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কারাদেশে বলা হয়, আইনশৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রাসেলকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ক্যাপশন: রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল ও মো. কামাল হোসেন নয়ন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!