ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে দুই যুগ পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৭ অক্টোবর ২০২৬
নাটোরে দুই যুগ পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নাটোর আদালত। পুরোনো হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন ও দুই আসামির খালাসের রায় দেওয়া হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে প্রায় দুই যুগ আগের এক হত্যা মামলায় মো. মোজাফ্ফর হোসেন মন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মো. রেজাউল করিম ও মো. মুক্তার আলীকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে লালপুর থানায় দায়ের করা হত্যা মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেওয়া হয়। মামলায় মোজাফ্ফর হোসেন মন্টুকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে বলা হয়, অর্থদণ্ডের এক লাখ টাকা আদায় হলে তা মামলার বাদী ও নিহতের পরিবারের সদস্য মো. মুকুল হোসেনকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া আসামি এরই মধ্যে জেলহাজতে যে সময় কাটিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী তা সাজা থেকে বাদ যাবে।

অপরদিকে, মো. রেজাউল করিম ও মো. মুক্তার আলীর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দেওয়া হয়। একই সঙ্গে তাদের জামিননামা বাতিলের নির্দেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মোজাফ্ফর হোসেন মন্টু আদালতে উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
ট্যাগ: নাটোর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!