ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৭ অক্টোবর ২০২৬
৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন
সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার টেবিলের ৮(গ) অনুযায়ী করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচরের নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১২। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলাটিতে দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!