লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব!
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিণারবিল কাটা পাহাড় এলাকায় সড়কের পাশে একটি পাহাড় কাটার অভিযোগ উঠেছে। গত দুই-তিন ধরে রাঁতের আধারে পাহাড় থেকে ডাম্পার ভর্তি করে লাল,মাটি কেটে নিয়ে যাচ্ছে। পাহাড় কাটার ফলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
পাহাড়ের মালিকানা দাবি করে গত দুই মাস আগে একটু করে সংস্কার করেছেন বলে দাবি করেছেন মো. বেলাল।
রাতের আঁধারে পাহাড়ের মাটিগুলো ডাম্পার ভর্তি করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছে। এতে পাহাড় কাটায় মামুনের গাড়ি ব্যবহার করা হয়।
.png)
মামুন বলেন, আমি গাড়ি ভাড়া দিয়েছি। গত পরশু রাতে বেলাল আমার থেকে গাড়ি ভাড়া নেন। তিনি এসব মাটি কাটার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন।
মোহাম্মদ বেলাল বলেন, পাহাড়টি আমাদের খতিয়ানি জায়গা। গত দুই মাস আগে সংস্কার করার জন্য একটু করে কেটেছিলাম। গত দুইদিন ধরে আমাদের পাহাড়ের মাটিগুলো কে বা কারা নিয়ে যাচ্ছে সেটা তিনি জানেন না। মামুন নামে তিনি কাউকে চিনেন না বলেও দাবি করেন।
স্থানীয়রা জানান, গত দুই-তিন ধরে হরিণারবিল কাটা পাহাড় থেকে মাটি নিয়ে যাচ্ছে। রাতে গাড়ির আওয়াজে ঘুমানো যাচ্ছে না। মামুন নামে এক ব্যক্তি মাটিগুলো ডাম্পার যোগে নিয়ে যাচ্ছে।
পাহাড় কাটার সম্পূর্ণ অন্যায় ও অপরাধ। কোনোভাবেই পাহাড় কাটা যাবে না বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।