ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৯ জানুয়ারি ২০২৪
পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জাফর নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় পরিবেশ আইনে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

Advertisement

পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!