ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে টিসিবির পণ্য কেনার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২৫ জানুয়ারি ২০২৪
রাণীনগরে টিসিবির পণ্য কেনার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে চাল-ডাল কেনার অপরাধে আব্দুল কাইওম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। এ সময় ১০০ কেজি চাল ও ৪ কেজি ডাল জব্দ করা হয়েছে।

ইউএনও উম্মে তাবাসসুম জানান, বৃহস্পতিবার সকাল থেকে সদর ইউনিয়নের টিসিবির কার্ডধারী ব্যক্তিদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় সদর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে বসে ব্যবসায়ী আব্দুল কাইওমসহ কয়েকজন ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ চাল-ডাল জোরপূর্বক কিনছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কাইওমের ব্যবসায়ী সহযোগীরা পালিয়ে যান। আর ১০০ কেজি চাল ও ৪ কেজি ডালসহ ব্যবসায়ী কাইওমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় টিসিবির পণ্য কেনার অপরাধে ব্যবসায়ী কাইওমকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ চাল-ডাল জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!