বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির ধরন্তি বিল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।
রাকিব মিয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার এলাকার আজগর আলীর ছেলে।
.png)
নাছরিন সুলতানা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি চক্র ফসলি জমি খননযন্ত্র দিয়ে পুকুরের মতো কেটে বালু উত্তোলন করছেন। সেসব বালু পাইপসহ ট্রাক্টরের মাধ্যমে নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছেন। তারা ফসলি জমিগুলোতে নষ্ট করে ফেলছেন। বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির ধরন্তি বিল এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনসম্মুখে পাইপ গুলো ধ্বংস করা হয়। এ ধরনের অভিমান অব্যাহত থাকবে। এ সময় সরাইল থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।