ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগর সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজয়নগর সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার
বিজয়নগর সীমান্তে বিজিবির উদ্ধার করা ইয়াবা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে মুকুন্দপুর বিওপির একটি টহলদল চান্দপুর এলাকায় ফাঁদ পেতে অবস্থান করছিল। এ সময় ভারতের দিক থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন।

বিজিবির ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে প্যাকেটটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০ হাজার ৫৫ ইয়াবা পাওয়া যায়।

Advertisement

বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার করা ইয়াবাগুলো ভারতীয় বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!