ভৈরবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হারিছের সমর্থনে উঠান বৈঠক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শিমুলকান্দি হাইস্কুল মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। হাজী তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছ।
বৈঠকে বক্তব্য দেন শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য জজ মিয়া, সমাজসেবক সোলাইমান মিয়া ও হেলাল মিয়াসহ স্থানীয় কয়েকজন।
.png)
বক্তব্যে আফিকুল ইসলাম হারিছ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু সনদ প্রদানসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার স্বার্থে সৎ ও দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।
বৈঠকে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দা আফিকুল ইসলাম হারিছকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে মত প্রকাশ করেন।