‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন কালিকাপ্রসাদের চেয়ারম্যান লিটন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নবাসী।
স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে চেয়ারম্যান লিটন মিয়া এ সম্মাননা পেয়েছেন।
তার এ অর্জনকে কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা। তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন লিটন মিয়া। মানুষের কল্যাণে তার এসব উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা অর্জনকে দেখছেন তারা।
.png)
ইউনিয়নবাসীর পক্ষ থেকে আরও বলা হয়, সমাজসেবায় লিটন মিয়ার প্রচেষ্টা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা প্রশংসনীয়। এ পুরস্কার তাকে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান লিটন মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও তিনি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।