ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এমপির নির্দেশে খালের কচুরিপানা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপির নির্দেশে খালের কচুরিপানা পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা
দৌলতখানে খালের কচুরিপানা পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহীমের নির্দেশে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। এর মাধ্যমে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজনন ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

রোববার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াজদ্দী বাড়ির খালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে অংশ নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেন, খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকায় খালটি অনেকটা অচল হয়ে পড়েছিল। খাল পরিষ্কার করায় এখন পানি সহজে প্রবাহিত হবে। এতে পানি নিষ্কাশনের পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচল ও পরিবেশেরও উন্নতি হবে।

জানা যায়, উপজেলার ওয়াজদ্দী বাড়ির খালটি কচুরিপানা কারণে জলাবদ্ধতার সৃষ্টি হত। স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে কয়েকটি গ্রামের কয়েকশ পরিবারের ফসলি জমি ও বাড়িঘর পানিবন্দী হয়ে পড়ে।

Advertisement

এ সময় উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আজাদ ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকতার ফরাজী, ছাত্রদলের সভাপতি রবিউল হাসান রিহান, সাধারণ সম্পাদক আহসানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!