ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

,সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 

 ৮৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইব্রাহিম মোল্লা (৪২) রাজশাহী জেলার তানোর উপজেলার শ্রীখন্ডা গ্রামের ইউনুস মোল্লার ছেলে, একই জেলার দামকুড়া উপজেলার নতুন কসবা গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ মোরশালিন প্রকাশ রঞ্জু (১৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জলবাংগা গ্রামের মোঃ খোরশেদ মিয়ার ছেলে মোঃ শাকিব মিয়া (২০)।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হলুদ রংয়ের একটি কার্গো ট্রাক সিগন্যাল দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থাকা ৩ জন পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাকে সুকৌশলে রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!