ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ছিলেন এবং পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ জন ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!