ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
পাবনায় পানিতে ডুবে ভাই- বোনসহ তিন শিশুর মৃত্যু

পাবনায় বর্ষার পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলোপাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন () এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন () মেয়ে আফিয়া খাতুন () তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।আর খালিদ আফিয়া আপন ভাই-বোন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। সময় প্রথমে তাদের একজন পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যায়। তবে পথেই তিন শিশু  মারা যায়।

ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম । তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!