ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নিহত জহুরুল ইসলামের স্বজনদের আহাজারি!

নাটোরের সিংড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাফায়েত (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বন্দর আমতলা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল মারা যান। নিহত জহুরুল সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রাং-এর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন।

Advertisement

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সাফায়েত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। আহত সাফায়েত সিংড়া উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ জানান, ​ঘটনার পর এলাকাবাসী খবর দিলে ফায়ার কর্মিরা ঘটনাস্থল থেকে একজন আহত ও একজনের মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!