শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শুরু হয়ে ডিসি কোর্ট, কোর্ট মোড়, পায়রা চত্বর ও ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে জেলা মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
.png)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এ ছাড়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল এবং সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন উপস্থিত ছিলেন।
মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী এবং দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম।
আলোচনা সভায় বক্তারা মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, নারী নেতৃত্বের বিকাশ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেত্রীরা উপস্থিত ছিলেন।