ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১১ জুলাই ২০২৬
দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে পুশইন করার সময় এক নারীসহ ৪ জনকে শূন্য রেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। 

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এখন পর্যন্ত বিএসএফের কোনও সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা প্রদান করে। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পুশইনকৃত চারজনকে দাইনুর বিওপির শূন্য রেখায় রাখা হয়েছে। চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন প্রতিবন্ধী রয়েছেন। 

Advertisement

ওই চারজনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত. তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)। 

বিজিবির একটি সূত্র জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেমি চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল তাদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেফতার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন। 

ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!