রোববার দুপুরে শহরের ‘মনিরন হোটেল’-এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ওরফে বুলেট নারায়ণগঞ্জের চর সৈয়দ কাঠপট্টি এলাকার মো. ফালান মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি একটি মাদক মামলায় রবিউল ওরফে বুলেট দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
.png)