ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৮ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল পৌর শাখার উদ্যোগে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং মিথ্যা হয়রানিমূলক মামলা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের পৌর শাখার আহ্বায়ক আদিবা হুমায়রা নেতৃত্ব দেন।

এ সময় জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা কমিটির সদস্য প্রেমা সরকার, পৌর শাখার সদস্য সচিব আব্দুল্লাহ মনিরসহ জেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মানববন্ধনে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার সেই সঙ্গে তাদের বিচারের রায় কার্যকর করার আহ্বান জানান বক্তারা। এছাড়া জুলাই পরবর্তীতে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!