ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রত্যাখ্যান

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ৭ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রত্যাখ্যান
প্রতীকী ছবি

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে জেলা ছাত্র সমন্বয়ক একাংশের উদ্যোগে প্রেস কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। 

বুধবার উক্ত কমিটি প্রত্যাখ্যান করে জেলা ছাত্র সমন্বয়কের একাংশের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেস কন্ফারেন্স করবে বলে জানা গেছে।

এর আগে, আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

ঘোষিত কমিটিতে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আলামিনকে আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ১৬০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!