টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুক কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জসিম টাঙ্গাইল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে টাঙ্গাইলে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে লাল মিয়া কর্তৃক দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা যায়।