গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার সামসুল হকের ছেলে। তিনি কোনাবাড়ী মেট্রো থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গোপনে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)