বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বর্ণাঢ্য ওয়াকাথন টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি শিশি পরিবার (বালিকা) এতিমখানা ও স্কুলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সরকারি শিশু পরিবার (বালিকা) বিদ্যালয় চত্বরে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ সভাপতিত্ব করেন।
.png)
জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা সমাজসেবার কার্যালয়ের উপ পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, ছাএ সমন্বয়ক আল-আমিন, মো. রাসেল, ফাতেমার রহমান বীথি, সিয়ামসহ সমাজসেবা কার্যালয়ের ও শিশু পরিবার (বালিকা) টাঙ্গাইল এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সমাজসেবা কার্যালয় একটি গুরুত্বপূর্ণ কার্যালয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আমরা নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছি। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’। কাজেই এই স্লোগানেই বুঝা যাচ্ছে কেউ নিজেকে অসহায় ভাববেন না। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন সহায়তায় মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে যাচ্ছে। কাজেই প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক। আমরা যার যার অবস্থান থেকে গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। পরিশেষে সরকার শিশু পরিবারের সদস্যদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।