নিহত সাইফুল দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীমের ছেলে শাহীনুর (২০) গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে দুই বন্ধু চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির সঙ্গেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
.png)
তারা আরো জানায়, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহীনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ডান হাত ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।