স্টেশন সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল সদর ঘারিন্দা রেলস্টেশন উওরবঙ্গ হতে ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেন থেকে ঘারিন্দা স্টেশনে নামার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৭ বছর) দুর্ঘটনায় কবলিত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলমগীর হোসেন জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
.png)