ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৮ অক্টোবর ২০২৫
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৯১০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার চর গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামের আলম মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (৩০) ও সাকদা গ্রামের আলী প্রামানিকের ছেলে বাচ্চু (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার চরগোপিনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপিনাথপুর গ্রামের আলমন্ডলের বসতবাড়ি হতে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯১০ ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!