ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কমলা বাগানে পড়েছিল ছোট্ট ইশরাকের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২১ নভেম্বর ২০২৪
কমলা বাগানে পড়েছিল ছোট্ট ইশরাকের নিথর দেহ
ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি কমলা বাগান থেকে মো. ইশরাক নামে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই শিশুর বাড়ির পেছনের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু ইশরাক ওই ওয়ার্ডের সৌদিপ্রবাসী মো. ফরিদের ছেলে। তবে, কমলা বাগানের ভেতর কিভাবে ইশরাক মারা গেছে, তা নিয়ে পরিবার ও বাড়ির লোকজন কিছুই বলতে পারছেন না।

জানা গেছে, সকালে ইশরাক ঘর থেকে বের হয়ে অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা ঘরে চলে গেলেও ইশরাক ঘরে ফেরেনি। তাই তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন, এমনকি মাইকিংও করা হয়। তবে এর দীর্ঘ সময় পর নিজেরই বাড়ির পেছনের কমলা বাগানে তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু ইশরাককে মৃত ঘোষণা করেন। নিহত ওই শিশুর পরিবারের সন্দেহ তাকে কেউ হত্যা করে বাগানে ফেলে রেখে গেছেন।

Advertisement

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে আমিসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!