ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২০ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার 
ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ সদর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য নির্যাতন করে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পালিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল বেপারির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের দাবি, দুই বছর আগে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার সামিয়ার সঙ্গে জাজিরা এলাকার কামালের বিয়ে হয়। ৩ মাস পর মালয়েশিয়া চলে যান কামাল। এরপর কয়েক দফায় শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে ১৫ লাখ টাকা আদায় করেন কামাল। এ নিয়ে স্বামীর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব হয় সামিয়ার। মঙ্গলবার রাতে এলাকাবাসীর কাছ থেকে ঘরে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ছুটে যান সামিয়ার স্বজনরা। এসময় ফ্লোরে শোয়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

Advertisement

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। গৃহবধূর গলায় শক্ত রশির দাগের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শেষে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!