ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালীগঞ্জে যুবকের গলিত লাশ উদ্ধার, বন্ধু গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৬ অক্টোবর ২০২৪
কালীগঞ্জে যুবকের গলিত লাশ উদ্ধার, বন্ধু গ্রেফতার
গ্রেফতারকৃত লিংকন জন রোজারিও -ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে চারমাস আগে অপহরণের পর খুন হওয়া যুবক রেক্সি বাবু রোজারিওর (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তার বন্ধু লিংকন জন রোজারিওকে (৩৮) নড়াইল থেকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শনিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ জুলাই দুপুরে নিখোঁজ হওয়ার পর রেক্সি বাবুর বাবার কাছে একটি ফোন আসে, যেখানে জীবিত ফিরে পেতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে বলা হয়, কয়েকজন মিলে রেক্সি বাবুকে কৌশলে অপহরণ করে একটি অজ্ঞাতস্থানে আটকে রেখেছিল। এ ঘটনায় এক সপ্তাহ পর রেক্সির বাবা মুকুল রোজারিও কালীগঞ্জ থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ অভিযুক্ত লিংকন জন রোজারিওর সংশ্লিষ্টতা পায়।

শুক্রবার ভোরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের একটি মাছের ঘের থেকে লিংকনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের একটি ডোবা থেকে পুলিশ রেক্সি বাবুর গলিত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!