শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব-১৫।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহ। তিনি উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছেন প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিলেন কিশোরীকে। উদ্ধার কিশোরী এবং গ্রেফতার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, হাসপাতালে উভয়ের বাবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দু’জনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে ১৭ অক্টোবর এ অপহরণের ঘটনা ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।