ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহিলা লীগের নেত্রী আলোচিত রুপা অস্ত্রসহ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৫ অক্টোবর ২০২৪
মহিলা লীগের নেত্রী আলোচিত রুপা অস্ত্রসহ আটক
মহিলা লীগের নেত্রী আলোচিত রুপা অস্ত্রসহ আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী ব্যাপক আলোচিত রুপা খাতুনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বটি, পাসপোর্ট ও নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালায়। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট, খালি দেশীয় মদের বোতল ও নগত সাড়ে ৭ লাখ টাকা পাওয়া যায়।

তিনি আরো বলেন, রুপার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!