ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে রিভলবারসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৩, ২৫ অক্টোবর ২০২৪
সুনামগঞ্জে রিভলবারসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে রিভলবারসহ আব্দুল সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা থেকে আব্দুল সিদ্দিককে রিভলবারসহ আটক করা হয়। আটক আব্দুল সিদ্দিক উপজেলার বোগলাবাজার ইউপির ইদুকোনা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মো. ফয়সাল ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকের নেতৃত্বে র‍্যাব ও বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউপির ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে আব্দুল সিদ্দিককে রিভলবারসহ আটক করা হয়েছে।

Advertisement

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮  বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!