ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিস্ফোরক উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ২৩ অক্টোবর ২০২৪
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা এলাকা থেকে ছয়টি ডেটোনেটর এবং ছয়টি বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলা এলাকায় অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এ ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!