মৃতরা হলো- ওই এলাকার আব্দুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)। তারা আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসতে দেখেন তাদের। পরে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে।