ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ আইনজীবীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ২০ আগস্ট ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ আইনজীবীর
সোহরাব হোসেন সোহাগ- ফাইল ফটো

কুমিল্লা নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন সোহাগ নামে এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তার বাবার নাম নোয়াব মিয়া সর্দার।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন সোহাগ। নগরীর ঝাউতলা কে আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে আসলে সড়কের জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Advertisement

মৃতের ভাগ্নে ইকরাম জানান, মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মামা সোহাগের লাশ দেখতে পান। পরে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্য ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছেন।

এ বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হস। সে খুব ভদ্র ও বিনয়ী ছিল, তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!