ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড় ধসে প্রাণ গেল বাবার, হাসপাতালে ভর্তি মেয়ে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৯ আগস্ট ২০২৪
পাহাড় ধসে প্রাণ গেল বাবার, হাসপাতালে ভর্তি মেয়ে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মাটিচাপায় আব্দুস শুক্কুর মনু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার কন্যা মোস্তারি (২০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করেছেন।

সোমবার সকাল ১০টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও কক্সবাজার জেলা জজকোর্টের আইনজীবী শাহাজাহান ফারুল জানান, সকালে ঘরে ভাত খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে রান্নাঘরে মাটিচাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়েছেন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মহেশখালীর ইউএনও মীকি মারমা জানান, পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে খোঁজখবর নেবো। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!