ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১০:০০, ১৮ আগস্ট ২০২৪
কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু
পাহাড় ধসে নিহতরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- মমতাজ বেগম (৩৮), মইনা বেগম (১১) ও তোহা মিয়া (৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস।

Advertisement

তিনি জানান, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!