ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে প্রাণ গেল আলীর

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৫, ১৯ আগস্ট ২০২৪
সাপের কামড়ে প্রাণ গেল আলীর
ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে হজরত আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ দফাদার গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ফকিরাবাদ দফাদার গ্রামের আব্দুল হালিমের ছেলে হজরত আলীকে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় একটি সাপ কামড় দেয়। সাপের কামড়ে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

Advertisement

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শিশুটি সাপের কামড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!