ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা বাসে বাইকের ধাক্কা, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১৮ আগস্ট ২০২৪
দাঁড়িয়ে থাকা বাসে বাইকের ধাক্কা, নিহত ২
ফাইল ফটো

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। 

রোববার সকালে নালুয়া খালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গাওলা ইউনিয়নের মাঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪) ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫)।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে দুই যুবক উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!