ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১২ আগস্ট ২০২৪
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা (মেডিকেল কলেজের সামনে) এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. নাজমুল হোসেন সদর উপজেরার কালিসীমা গ্রামের করিম মিয়ার ছেলে। নিহত নাজমুল হোসেন বিকাশ এজেন্টের ব্যবসা করতেন।

জানা যায়, দুপুর ১২ টার দিকে জেলার সদর উপজেলার ঘাটুরা (মেডিকেল কলেজের সামনে) দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement

খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সর্নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!