বুধবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোক্তার হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রহিদগ্রাম গ্রামের হেবজু ইসলামের ছেলে।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, বুধবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে নোহা গাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে নোহা গাড়ি তল্লাশি করে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
.png)