মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ তজু মুন্সীর গ্যারেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া গ্রামের বড় ঠাকুর পাড়ার আবদুল কাইয়ুমের ছেলে। আহত মাসুদ একই এলাকার ফরিদুল আলমের ছেলে। দুজনই মোটরসাইকেলটিতে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টি ও বাতাসের মধ্যে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
.png)
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।