ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১৮ আগস্ট ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ফটো

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে হারুন মিয়া নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হারুন পৌরশহরের বাসাইল এলাকার চাঁন মিয়ার ছেলে।

রোববার দুপুরে তরোয়া মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ হিরু বলেন, দুপুরের দিকে ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, হারুন রেললাইন পারাপারের সময় অসাবধানতার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!