ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেয়ালচাপায় প্রাণ গেল আক্কাছের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ১৮ আগস্ট ২০২৪
দেয়ালচাপায় প্রাণ গেল আক্কাছের
দেয়াল ধস। ফাইল ফটো

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দেয়ালচাপায় আক্কাছ আলী নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে। আক্কাছ আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে।

নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, আমার চাচা একই গ্রামের আনোয়ার হোসেনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটির দেয়াল আমার চাচা আক্কাছ আলী ও আনোয়ার হোসেনের ওপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো বলেন, আহত আনোয়ার হোসেনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, দেয়ালচাপায়  দিনমজুর আক্কাছ আলীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!