ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৮ আগস্ট ২০২৪
নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো

নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় ফরজন আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহত ব্যক্তি উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা।

রোববার দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সামাউন ইসলাম জানান, রোববার দুপুরে ফরজন আলী ভ্যানে দুটি ছাগল নিয়ে বিক্রির জন্য প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ছাগল দুটিসহ ফরজন আলী নিহত হন এবং দুইজন মারাত্মকভাবে আহত হন।

Advertisement

মান্দা থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!