শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস ও একই গ্রামের জিয়ার আলীর ছেলে রাজিব আলী। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগোয়ান গ্রামের রিফায়েত আলীর ছেলে মোশারফ আলীর বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা একসঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
ওসি মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই রাজমিস্ত্রির নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।