রোববার সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব সওদাগরের কোরবানির জন্য কেনা গরুটি একটি নির্মাণাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। খবর পেয়ে গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, নির্মাণাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে গরুটি পড়ে যায়। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। গরুটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়।