বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী কচু শাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে নিচে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশি ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রংপুর ও মিঠাপুকুর উপজেলার দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তিনজনের লাশ উদ্ধার করে।
.png)
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে তিনজনেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।