ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুমায় অস্ত্রলুট মামলায় কেএনএফের পাড়াপ্রধান গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২৭ জুন ২০২৪
রুমায় অস্ত্রলুট মামলায় কেএনএফের পাড়াপ্রধান গ্রেফতার
গ্রেফতারকৃত তোয়াংথান বম -ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় কেএনএফের সহযোগী সন্দেহে শ্যারণ পাড়া কারবারীকে (পাড়াপ্রধান) গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম তোয়াংথান বম (৪৫)। তিনি সদর উপজেলার শ্যারণ পাড়ার বাসিন্দা মৃত নুয়াংথাং বমের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক।

Advertisement

এর আগে, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা ও ম্যানেজারকে অপহরণ, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। ঘটনার পর রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।

এসব মামলায় আসামিদের ধরতে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান চলছে। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের সঙ্গে অংশ নিয়েছে সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১১০ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!